ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাঁচ সংগ্রামী নারী পেলেন জয়িতা পুরস্কার

আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।


পুরস্কার পাওয়া পাঁচ জয়িতা হলেন—ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা-শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়া। প্রত্যেক জয়িতাকে ক্রেস্ট, ১ লাখ টাকার চেক, উত্তরীয় ও সনদ তুলে দেওয়া হয়।


এর আগে, নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে পুরস্কার দেওয়ার কথা জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

ads
ads
ads

Our Facebook Page

↑